ত্রিপুরা বিজেপির অন্দরে কোন্দল ঘিরে নানা জল্পনা

tripura and politicks

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ত্রিপুরায় রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। ক্রমশ তৃণমূলের উত্থান ঘটছে। শাসক দল বিজেপির অন্দরে কোন্দল অব্যাহত। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও সুদীপ রায় বর্মনের মতান্তর ঘিরে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ পাল্টে যাচ্ছে। এই সংঘাতের জেরে উত্তর-পূর্বের রাজ্যটি নিয়ে চিন্তা বেড়েছে গেরুয়া শিবিরে। এই অবস্থায় তৃণমূলের আন্দোলন ভিন্ন মাত্রা পেয়েছে। বিজেপির গোষ্ঠীকোন্দলের আবহে মন্ত্রিসভায় রদবদল ঘটানো হয়েছে। সবটাই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্রের খবর, ত্রিপুরার নতুন তিন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সুশান্ত চৌধুরী, ভগবান দাস ও রামপ্রসাদ পাল ৷ দীর্ঘ আলোচনা হলেও সুদীপ বর্মন শিবির দাবি করেছেন, তাঁর অনুগামীদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পাননি ৷ এই পরিস্থিতির মধ্যে সুদীপ রায় বর্মনের সঙ্গে বিজেপির বিচ্ছেদ ও তৃণমূল ঘনিষ্ঠতার জল্পনা বেড়েছে ত্রিপুরা জুড়ে। আবারও দিল্লিতে ডাক পেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর ফের দিল্লি যাওয়া নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *