বের্টল্ট ব্রেশটের প্রয়াণ দিবস
আজকের দিনে বের্টল্ট ব্রেশট প্রয়াত হয়েছিলেন। ১৯৫৬ সালের ১৪ আগস্ট তিনি প্রয়াত হন। বার্লিন অনসম্বলের প্রতিষ্ঠাতা তিনি। তাঁর লেখা বিখ্যাত নাটকগুলির মধ্যে রয়েছে ‘মাদার কারেজ’ ও ‘থ্রি পেনি অপেরা’ প্রভৃতি।
আজকের দিনে বের্টল্ট ব্রেশট প্রয়াত হয়েছিলেন। ১৯৫৬ সালের ১৪ আগস্ট তিনি প্রয়াত হন। বার্লিন অনসম্বলের প্রতিষ্ঠাতা তিনি। তাঁর লেখা বিখ্যাত নাটকগুলির মধ্যে রয়েছে ‘মাদার কারেজ’ ও ‘থ্রি পেনি অপেরা’ প্রভৃতি।
৯৪৭ সালের ১৪ আগস্ট আজকের দিনে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে পাকিস্তান স্বাধীন হয়েছিল।
মৌরি শুধুমাত্র মুখশুদ্ধি নয়। এটি খেলে সর্দি-কাশির উপশম হবে। শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকলেও দূর হবে। বিশেষজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন। এক্ষেত্রে তাঁদের বক্তব্য,মৌরি ভেজানো জল খেলে হজমের সমস্যাও চলে যায়। এক গ্লাস জলে এক চামচ মৌরি ভিজিয়ে রেখে তা সকালে খেতে হবে।
জাতীয় ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠান প্রতি বছর আগামী ২৯ আগস্ট হলেও এবার তা পিছিয়ে যাচ্ছে বলে খবর। এ বিষয়ে আরও জানা যায়, ক্রীড়া মন্ত্রক চায় নির্বাচক প্যানেল টোকিও প্যারালিম্পিক্সের ফলও বিবেচনা করুক।
খুলে যাচ্ছে পুরীর মন্দিরের দরজা। করোনা-বিধি মেনে আগামী ১৬ আগস্ট থেকে ধাপে ধাপে খুলছে পুরীর শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির। মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, ২৩ আগস্ট থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রী জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্ত-দর্শনার্থীরা।
আইআইটি মাদ্রাজের অনলাইন ডেটা সায়েন্স কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু। এক্ষেত্রে জানা যায়, আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। এ বিষয়ে আরও জানা যায়, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়েই আইআইটি মাদ্রাজ থেকে এই কোর্স করা যাবে।
মহরমের ছুটি। সূত্রের খবর, রাজ্যের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৯ আগস্ট মহরমের ছুটি ঘোষণা করা ছিল। পরবর্তীতে একটি নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, মহরম পালিত হবে ২০ আগস্ট।
আজকের দিনে ফিদেল কাস্ত্রো জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৬ সালের ১৩ আগস্ট তাঁর জন্ম। কিউবার রাজনৈতিক নেতা হিসাবে তাঁর জনপ্রিয়তা ছিল। রাজনৈতিক বিপ্লবী হিসাবেও তাঁর ভূমিকা ছিল।
আজকের দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রয়াত হয়েছিলেন। ১৯১০ সালের ১৩ আগস্ট তিনি প্রয়াত হন। তিনি আধুনিক নার্সিং শিক্ষার প্রচারক ছিলেন। নার্সিং শিক্ষার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।
ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির খোলার তৎপরতা চলেছে। মন্দির কমিটি সূত্রের খবর,১৬ আগস্ট থেকে মন্দির খুললেও সব ভক্ত-দর্শনার্থীরা জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে পারবেন ২৩ আগস্ট থেকে।