শীতলখুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন
আগামী ২৯ এপ্রিল শীতলখুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, ওই নির্দেশ কোচবিহার জেলাশাসকের দফতরে পৌঁছে গিয়েছে।
আগামী ২৯ এপ্রিল শীতলখুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, ওই নির্দেশ কোচবিহার জেলাশাসকের দফতরে পৌঁছে গিয়েছে।
বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর জেরে কমতে পারে আরও লোকাল ট্রেনের সংখ্যা। রেল সূত্রে এমনই পূর্বাভাস পাওয়া গিয়েছে।
বিজয় মিছিল করতে পারবে না কোনও রাজনৈতিক দল। এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
ভবানীপুরে ভোট। নিজের কেন্দ্র ছেড়ে এবার নন্দীগ্রামে লড়েছেন তৃণমূল নেত্রী। প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। সঙ্গে বিজেপির সর্বশক্তি প্রয়োগ। বাংলার ভোটের প্রচার পর্ব শেষ। নবান্ন দখলের যুদ্ধে গোটা প্রচার পর্বেই হুইল চেয়ারে প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরোপুরি বন্ধ থাকছে ম্যাকাউট। করোনা পরিস্থিতির জেরে এই সিদ্ধান্ত। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ম্যাকাউট সূত্রের খবর, জরুরি কিছু পরিষেবা চালু রাখা হবে।
সঙ্গীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র (৭০) প্রয়াত হলেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। দিল্লিতে প্রয়াত হয়েছেন এই শিল্পী। রাজন ও ভাই পণ্ডিত সাজন মিশ্রের সঙ্গীত দেশে-বিদেশে অজস্র অনুরাগীকে মুগ্ধ করেছিল।
১৪ দিন সীমান্ত বন্ধ থাকার নির্দেশ। দু-দেশে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই আবহে ভারতের সঙ্গে সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। উল্লেখ করা যায়, বিদেশমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা।
মিড-ডে মিলে বহাল ডাল-চিনি-সয়াবিনও। প্রকাশ হওয়া বিজ্ঞপ্তি থেকে সরে এসে মে মাসের মিড-ডে মিলে মার্চ-এপ্রিলের সামগ্রীই ফিরিয়ে আনতে চলেছে রাজ্য সরকার।
সপ্তম দফার ভোটপর্বের একঝলক তুলে ধরা হল। এই দফায় কলকাতায় কেন্দ্র সংখ্যা ৪টি। বালিগঞ্জ, ভবানীপুর, রাসবিহারী ও কলকাতা-বন্দর।
দেড় মাস ধরে হুইলচেয়ারে প্রচার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় ২০টি নির্বাচনী সভা করেছেন। বামেদেরও চমক ছিল। বঙ্গের ভোট প্রচারে আজই যবনিকা।