শ্যুটিং বিশ্বকাপে সোনা জয়ী গনেমত
নয়াদিল্লিতে চলতি আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে ভারতীয়দের সোনার দৌড় অব্যাহত। এই প্রতিযোগিতার পঞ্চম দিনে গনেমত শেখোঁ ও অঙ্গদ বীর সিংহ বাজওয়ার জুটি স্কিট মিক্সড দলগত বিভাগে সোনা জয়ী হলেন।
নয়াদিল্লিতে চলতি আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে ভারতীয়দের সোনার দৌড় অব্যাহত। এই প্রতিযোগিতার পঞ্চম দিনে গনেমত শেখোঁ ও অঙ্গদ বীর সিংহ বাজওয়ার জুটি স্কিট মিক্সড দলগত বিভাগে সোনা জয়ী হলেন।
আবার এক নম্বরে উঠে এলেন শেফালি। সূত্রের খবর, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলার স্বীকৃতি পেলেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা শেফালি বর্মা আইসিসি-র মহিলা টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় আবারও ফিরলেন এক নম্বর জায়গা।
ফের ৫০ হাজারে সেনসেক্স। সূত্রের খবর, বিশ্ব বাজারে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থাতেও ফের ৫০ হাজারের ঘরে পা রাখল সেনসেক্স।
পাহাড়ের ৩টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দার্জিলিং কেন্দ্রে নীরজ জিম্বা, কার্শিয়াংয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা ও কালিম্পংয়ে শুভ প্রধানকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে দার্জিলিং থেকে ওই ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন বিমল গুরুংও।
রেলে ধূমপানে কড়াকড়ি। সূত্রের খবর, বিপত্তি এড়ানোর জন্য ট্রেনে ধূমপান ও দাহ্যবস্তু বহন সম্পূর্ণ বন্ধ করানোর জন্য নজরদারি বাড়াতে চলেছে রেল।
:পাহাড়ে প্রার্থী ঘোষণা করে আসরে বিমল গুরুং। নির্বাচনী উত্তেজনা বাড়ছে। একনজর দেখে নেওয়া যাক, পাহাড়ের ছবিটা। বাড়ছে বিজেপি-জিএনএলএফ মতবিরোধ। পৃথকভাবে পাহাড়ের তিন আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা জিএনএলএফের।
বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ দফা ভোটগ্রহণ পর্ব চলবে। ২৯৪ আসন বিশিষ্ট এই বিধানসভা নির্বাচনে এবার ভোটগ্রহণ কেন্দ্র সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৯১৬টি।
সংযুক্ত মোর্চায় জট। দেগঙ্গায় প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক। উল্লেখ করা যায়,সংযুক্ত মোর্চার জোট গঠনের সময় শর্ত ছিল,কোনও আসনেই পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেবে না শরিক দলরা ৷
আসল পরিবর্তন আসছে”,কাঁথিতে নরেন্দ্র মোদি। উল্লেখ করা যায়,তিন দশক পরে কাঁথিতে পা পড়ল কোনও প্রধানমন্ত্রীর।