শরীরে বাসা বাঁধতে পারে থাইরয়েড বা ডায়াবেটিস -কারণ জেনে নিন
হঠাৎ করে হাত-পায়ে ঝি-ঝি লাগলে বা অবশ হয়ে গেলে সাবধান হতে হবে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়।
হঠাৎ করে হাত-পায়ে ঝি-ঝি লাগলে বা অবশ হয়ে গেলে সাবধান হতে হবে। এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়।
আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক লীলা মজুমদার জন্মগ্রহণ করেন। কলকাতায় তাঁর জন্ম হয়। সম্ভ্রান্ত একটি পরিবারে তিনি জন্মেছিলেন। ১৯০৮সালের ২৬ ফেব্রুয়ারি লীলাদেবীর জন্ম হয়েছিল।
১ মার্চ থেকে করোনা টিকা বয়স্কদের। সূত্রের খবর, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্ট লাইন ওয়ার্কারদের পর এবার আগামী ১ মার্চ থেকে ২৭ কোটি সাধারণ মানুষের টিকাকরণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।
ডিজিটাল মুদ্রা আনার পথে আরবিআই। সূত্রের খবর, নিজেদের ডিজিটাল মুদ্রা আনতে তৈরি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। এ সংক্রান্ত বিষয়ে শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস দাবি করেছেন, এই মুদ্রার ঝুঁকি ও সমস্যার দিকগুলি দেখছে আরবিআই।
বাইডেন প্রশাসনে এবার আরও এক ভারতীয় মুখ। চলছে জল্পনা। বাইডেন প্রশাসনে রীতিমতো শক্ত ভারতীয়দের ভিত।
মায়ানমারকে বার্তা। সূত্রের খবর, মায়ানমারের জুন্টাকে দেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে বললেন আমেরিকান বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস।
বিদায় মারের। করোনা আবহে খেলতে পারেননি অস্ট্রেলীয় ওপেনে। সূত্রের খবর, প্রাক্তন এক নম্বর তারকা অ্যান্ডি মারে মঁপেলিয়ে টেনিস প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই বিদায় নিলেন।
দর্শক নিয়েই হবে ইউরো কাপ। এই খবরে ইউরো কাপ সমর্থকদের জন্য স্বস্তি। এক্ষেত্রে আরও জানা যায়, করোনা আবহের কারণে ইউরো কাপ বাতিল বা স্থগিত করা হবে না। উয়েফা এক বিবৃতির মাধ্যমে এই কথা জানিয়েছে।
গত বছর অক্টোবরে যাঁরা সিভিল সার্ভিসের পরীক্ষা দিতে পারেননি তাঁরা আর পরীক্ষায় বসার সুযোগ পাবেন না।
এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
নিউটাউনে সপ্তম বইমেলার আয়োজন। সূত্রের খবর, ২৬ ফেব্রুয়ারি নিউটাউন মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে নিউটাউন বইমেলা। ৭ মার্চ পর্যন্ত চলবে এই পুস্তকমেলা।