পেটে চর্বি জমলে রোগও বাড়ে-চিকিৎসকের পরামর্শ নিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পেটে চর্বি জমলে সাবধান হতে হবে। পাশাপাশি কিছু খাবার থেকে দূরে থাকতেই হবে। ওজনকে কেন্দ্র করে নানা সমস্যা দেখা দিতে পারে। শরীরে অনেক রোগও বাসা বাঁধে। এমন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মেদ ঝরানোর জন্য অনেকে জিমে ভর্তি হন। অনেকে নিয়মিত শরীরচর্চা করে থাকেন। চিকিৎসক বিশেষজ্ঞরা জানিয়েছেন,সব কিছুর আগে নিজের খাওয়া-দাওয়ার উপরে বিশেষ নজর দিতে হবে। পেটে চর্বি জমতে থাকলে কিছুতেই উপকার পাওয়া যাবে না। এক্ষেত্রে বিশেষ কিছু খাবার থেকে দূরে থাকতেই হবে। একাধিক প্রসেসড মিট এড়িয়ে চলতে হবে। এগুলি উচ্চ ক্যালোরি সম্পন্ন। স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণও বেশি। এক্ষেত্রে হজম করতে সমস্যা হয়। ফ্যাট জমার পরিমাণও বাড়তে শুরু করে। অন্যদিকে অ্যালকোহল মেদ বাড়াতে সাহায্য করে। অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল শরীরে প্রবেশ করলে মৌল বিপাকীয় হার প্রভাবিত করে। বাড়তে থাকে ফ্যাট। অ্যালকোহল থেকে যে ক্যালোরি বের হয়, তা পেটের চর্বির পরিমাণ বাড়িয়ে তোলে।
চিকিৎসক বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন,হোয়াইট ব্রেড, হোয়াইট রাইস, স্যুপ, আলুর চিপস, বিস্কুট, কুকিজ জাতীয় খাবার নিয়ে অবশ্যই সচেতন হতে হবে। এগুলি স্বাদে ভালো লাগে বলেই প্রচুর খাওয়া হয়ে যায়। এতে ফাইবার ও ভিটামিন থাকে। অতি মাত্রায় চিনি, নুন, তেল ও ক্যালোরি থাকে। এর জেরে শরীরে ফ্যাটের পরিমাণ বাড়তে থাকে। আবার কর্ন সিরাপ, সোডা, নানা ধরনের কেক খাওয়া থেকেও বিরত থাকতে হবে। এগুলিতে অতিরিক্ত মাত্রায় চিনি বা ফ্রুক্টোজ থাকে। পাস্তা, হোয়াইট রাইস সহ এই জাতীয় খাবারগুলিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। দীর্ঘ দিন ধরে এই কার্ব-সমৃদ্ধ খাবার খেলে শরীরে সুগার ও ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। এক্ষেত্রে ডায়াবেটিস থেকে শুরু করে হৃদরোগও হতে পারে। ফলে সাবধান হতে হবে আর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

