বঙ্গের ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে চলছে জোর চর্চা

VOTE AND MACHINE

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ভোট ঘোষণা হওয়ার পরই রাজ্যে দ্বিতীয় দফার কেন্দ্রীয় বাহিনী। কোন জেলায় কত বাহিনী পৌঁছাবে তা এখনও পরিষ্কার নয়। উল্লেখ করা যায়,শুক্রবার বাংলা-সহ ৫ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এরপরই ফের রাজ্যে দ্বিতীয় দফার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন করা হবে এবং কোন জেলায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, তা নিয়ে বিস্তারিত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে । কমিশন সূত্রে জানা গিয়েছে, ১২৫ কোম্পানির মধ্যে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে রাজ্যে। এ বার রাজ্যের দ্বিতীয় দফায় ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে।

সূত্রের খবর,দ্বিতীয় পর্যায়ের এই কেন্দ্রীয় বাহিনী ৮ মার্চের মধ্যেই রাজ্যে আসবে বলেও জানা যায়। এরপরই রাজ্যের বিভিন্ন জেলায় এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশন সূত্রের আরও খবর, প্রথম দফায় যে যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে, ওই সব জেলাগুলিতে ১৭০ কোম্পানির মধ্যে থেকে বেশিরভাগ পাঠানো হবে। তবে কোন জেলায় কত জওয়ান পাঠানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ করা যায়, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে বিরোধী দলগুলির পক্ষ থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সামনে এসেছে। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী যাতে ভোটে কাজে লাগানো হয় তার দাবিও উঠছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে যোগসূত্র থাকবে। প্রত্যেক দিনের কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি রিপোর্টও প্রত্যেকটি জেলা প্রশাসনকে পাঠাতে হবে। পাশাপাশি রাজ্যের সিইও দফতরকে যার নির্দেশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে প্রত্যেকটি ডিসট্রিক্ট ইলেকশন অফিসারদের।

উল্লেখ্য, রাজ্যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোট ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার বুথের সংখ্যা বেড়েছে। রাজ্যের আইন শৃঙ্খলার কথা বিবেচনা করে সর্বশেষ ১০০০ কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সম্ভাবনা থাকছে। অন্যদিকে রাজ্যে আট দফায় ভোট হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ার আভাস দিয়েছেন কমিশনের আধিকারিকরা। সংবেদনশীল অঞ্চলগুলোতেও যাতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ব্যবস্থা করা হয়, তা দেখার দাবি করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, বিভিন্ন জেলায় টহলদারি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে শুরু করেছে বিভিন্ন জেলা প্রশাসন। ভোটারদের মনোবল বাড়ানোর কাজও চলছে। বাংলায় প্রথম দফার ভোটের পূর্বেই প্রায় ৩০০ কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *