গৌতম সুরের মৃত্যুতে শোকস্তব্ধ সিএবি
প্রয়াত হলেন গৌতম সুর (৬১)।সিএবির বিভিন্ন মাঠে পিচ কিউরেটরের ভূমিকা পালন করেছেন তিনি।খেলেছেন ক্লাব স্তরের ক্রিকেটও।
প্রয়াত হলেন গৌতম সুর (৬১)।সিএবির বিভিন্ন মাঠে পিচ কিউরেটরের ভূমিকা পালন করেছেন তিনি।খেলেছেন ক্লাব স্তরের ক্রিকেটও।
রাফায়েল নাদাল কেরিয়ার গ্রাফ উন্নত করার পাশাপাশি নিজের টেনিস অ্যাকাডেমিকে সঠিক পথে পরিচালনা করার উদ্যোগ নিচ্ছে।
নিজেরই উদ্যোগে অনলাইন আমন্ত্রণী দাবা। উত্তেজনায় ভরা সেই খেলায় কঠিন প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি কার্লসেন। প্রথম রাউন্ডে টাইব্রেকে জয়ী হতে হল ম্যাগনাসকে
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী (৬৫) প্রয়াত। চুঁচুড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। ক্রিকেট ও ফুটবল থেকে শুরু করে সব খেলার ময়দানেই তাঁর অবাধ বিচরণ ছিল।
প্রয়াত হলেন ইংল্যান্ড ও লিডস-এর প্রাক্তন ডিফেন্ডার নর্ম্যান হান্টার(৭৬)। সূত্রের খবর, করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।
তাঁর রাজনৈতিক দল “হামরো সিকিম”-র পক্ষ থেকে দাবি তুললেন ভাইচুং ভুটিয়া। সিকিমের বাইরে দেশ জুড়ে যে সব সিকিমের বাসিন্দা আটক রয়েছেন, তাঁদের জন্য সরকারের কাছে এই দাবি জানালেন তিনি।
প্যারাগুয়েতেও লকডাউন। বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে মরিয়া এই দেশ। সূত্রের খবর, দেশের রাজধানীতে বন্দি হয়ে রয়েছেন ব্রাজিলের বিশ্বকাপার রোনাল্ডিনহো।
বিশ্বনাথন আনন্দের মুকুটে নতুন পালক যোগ হল। দাবায় ৫ বারের বিশ্বজয়ী ভারতের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা ডব্লিউডব্লিউএফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিশ্বনাথন আনন্দ।
মানবতার বিশ্বকাপ জিতবই, মন্তব্য রবি শাস্ত্রীর। বিপর্যস্ত পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গোটা দেশ। তবে বিশ্বকাপের থেকেও অনেক কঠিন এই লড়াই।
বাংলা নববর্ষে দমদমের জেলবন্দিদের ফুটবল টিমের ১৫ জন সদস্যের পরিবারের হাতে উপহার হিসাবে নতুন কাপড় ও কিছু খাবার-দাওয়ার তুলে দিলেন ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।