sania and retire

সফল সানিয়ার টেনিস জীবনের সমাপ্তি

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হার সানিয়া মির্জা ও রোহন বোপান্নার।
এই জুটি স্ট্রেট সেটে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে হারলেন। ফলাফল: ৬-৭ (২-৭) ও ২-৬ । বিদায় বেলায় সানিয়ার চোখে জল দেখা গেল। উল্লেখ্য,মেলবোর্নে ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে টেনিসে যাত্রা শুরু করেছিলেন সানিয়া মির্জা। সেই তরুণী এখন ৩৬ বছর বয়সী। ভারতীয় টেনিস “কুইন” তকমাটা নিজের নামে করে নিতে সক্ষম হয়েছেন সানিয়া। সেই মেলবোর্নের মাঠেই টেনিস জীবনের সমাপ্তি ঘটালেন।

Read More
india win newziland

অপ্রতিরোধ্য ভারত সিরিজ জয়ী

ইন্দোরে জয় ও রানের বন্যা ভারতের। ৯০ রানে জয় পেল ভারত। পরাজিত নিউজিল্যান্ড। ফলাফল: ৩-০। বিশ্বকাপ শুরুর আট মাস আগে এই জয় অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে ভারতকে। ম্যাচের ফলাফল: ভারত ৩৮৫-৯ (৫০) নিউজিল্যান্ড ২৯৫(৪১.২) । ম্যাচ সেরা হয়েছেন শার্দুল ঠাকুর। রোহিত শর্মা ও শুভমন গিলের দুরন্ত শতরান। রোহিত ৮৫ বলে ১০১ রান করেছেন। শুভমন ৭৮ বলে ১১২ রান করলেন। একদিনের ম্যাচে ৩০ তম শতরান করলেন রোহিত। অপ্রতিরোধ্য ভারত সিরিজ জিতল।

Read More
white card pratugal ledge

বিশ্ব ফুটবলে সাদা কার্ড

বিশ্ব ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখানো হল। এই অভিনব ঘটনাটি ঘটল পর্তুগাল মহিলা লিগে। ফুটবল মাঠে লাল কার্ড ও হলুদ কার্ড দেখানোর রীতি রয়েছে। তবে সাদা কার্ড দেখানোর বিষয়ে অবাকই হতে হয়। স্পোর্টিং লিসবন বনাম বেনফিকার ম্যাচে এই ঘটনা ঘটল। ৩-০ গোলে বেনফিকা এগিয়ে যাওয়ার পর স্পোর্টিং লিসবন দলের এক সমর্থক গ্যালারিতে অসুস্থ হয়ে পড়লে দুই দলের চিকিৎসকরা ছুটে যান অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে। মূলত তাঁদের সম্মানে রেফারি পকেট থেকে সাদা কার্ড বের করে দেখান।

Read More
india-newzealand

বিশ্বকাপ হকিতে স্বপ্নভঙ্গ ভারতের

বিশ্বকাপ হকিতে ভারতের হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রাইবেকারে পরাজিত হয়ে বিদায় নিতে হল ভারতকে। ম্যাচের ফলাফল ৩-৩। ট্রাইব্রেকারে ৫-৪গোলে জয়ী নিউজিল্যান্ড। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে শেষ আটে পৌঁছাতে পারল না হরমনপ্রীতরা। স্বপ্নভঙ্গ হয়ে বিধ্বস্ত ভারতীয় দল।

Read More
subhaman gil record

রেকর্ড শুভমন গিলের

হায়দারাবাদের মাঠে শুভমন গিলের দুর্দান্ত সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বড় রান করল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করার পর আজ ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। হায়দারাবাদের মাঠে প্রথম থেকেই ব্যাট করতে নামে ভারত। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯ ইনিংস খেলে ১০০০ রান করলেন একদিনের ক্রিকেটে । আবার ৪৯ তম ওভারে ফার্গুসনকে পরপর তিনটি ছক্কা মেরে ডবল সেঞ্চুরি করলেন গিল। ১৪৬টি বল খেলে নতুন রেকর্ড গড়লেন।

Read More
india win spain

হকি বিশ্বকাপে স্পেনকে হারাল ভারত

হকি বিশ্বকাপে ভারত শুরু করল জয় দিয়ে। স্পেনকে হারিয়ে বিশ্বকাপে ভারতের জয়। ম্যাচের ফলাফল ২-০। বিরসা মুন্ডা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ভারতের পক্ষে গোল করেছেন অমিত রোহিদাস ও হার্দিক সিংহ।

Read More
hockey world cup

বিশ্বকাপ হকির আসরে ভারত-স্পেন

ওড়িশায় শুরু হকি বিশ্বকাপ। বর্ণাঢ্য শুভ উদ্বোধন হল। এই প্রতিযোগিতায় আজ যাত্রা শুরু ভারতের। বিশ্বকাপে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার। ম্যাচের ফলাফল: আর্জেন্টিনা – ১ দক্ষিণ আফ্রিকা – ০। গ্রুপ লিগের প্রথম ম্যাচে বিরসা মুন্ডা আন্তর্জাতিক স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ স্পেন। বিশ্বকাপের আয়োজক দেশ ভারত।

Read More
eden and india win

ইডেনে সিরিজ জয় ভারতের

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের। ইডেনে প্রথমে ব্যাট করে ২১৫ রান তোলে লঙ্কাবাহিনী। ৪০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জয়ী হল ভারত। লেজার শো-তে মোহময়ী হয়ে উঠল ইডেন। ম্যাচ সেরা হয়েছেন কুলদীপ যাদব।

Read More
eden garden stedium

ইডেনে ম্যাচ শুরু : টস জয়ী শ্রীলঙ্কা

ইডেনে শুরু হল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ। ইডেনে টস জয়ী হলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা ৷ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার ৷ ভারতীয় দলে একটি পরিবর্তন ৷ চোটের কারণে ম্যাচে নেই যুজবেন্দ্র চাহাল ৷ পরিবর্তে খেলছেন কুলদীপ যাদব ৷

Read More
iden match

ইডেনে ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট যুদ্ধ

আজ ইডেনে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ। বাইশ গজে ক্রিকেট যুদ্ধ ঘিরে উন্মাদনা। শীতের পরশ মেখে উৎসবের মেজাজে শুরু হচ্ছে ক্রিকেট। ম্যাচের বিরতিতে ফুটবল সম্রাট পেলের স্মরণ। বিশ্ব ফুটবলের নক্ষত্রকে স্মরণ ও শ্রদ্ধায় দেখানো হবে ভিডিও।

Read More