ranking and smriti

রাঙ্কিংয়ে দু-নম্বরে স্মৃতি : তিনে দীপ্তি

রাঙ্কিং তালিকায় ২ নম্বরে স্মৃতি মান্থনা। তিন নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি এই তালিকার ওপরে উঠলেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৩১। ৬ নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেটার শেফালি বর্মা। এছাড়া বোলিং বিভাগে ৭নম্বরে রয়েছেন দীপ্তি।

Read More
indian and k maleswari

প্রথম ভারতীয় মহিলার নজির

২০০০ সালের ২০ সেপ্টেম্বর। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক পদক এনেছিলেন কর্ণম মালেশ্বরী। সিডনি অলিম্পিকে ৬৯ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক এনেছিলেন। ভারোত্তোলন বিভাগে সব মিলিয়ে ২৪০ কেজি ওজন তুলেছিলেন তিনি।

Read More
t-twenty world cup and new jersey

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নতুন জার্সি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি। সেই নয়া জার্সিতে ছবি পোস্ট করেছেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ। বিশ্বকাপে এই জার্সি পরে মাঠে দেখা যাবে ভারতীয় দলের খেলোয়াড়দের।

Read More
bangladesh and champion

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা দল

ট্রফি পেল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়ন হল বাংলাদেশ মহিলা দল। ফাইনালে নেপালকে ৩-১ গোলে পরাজিত করল বাংলাদেশ। ওই দেশের শ্রীমতি সরকার ২টি গোল করেছেন। একটি মাত্র গোল করেছেন শামসুরনাহার। সাফ চ্যাম্পিয়ন হয়ে উৎসবের মেজাজে দেখা গেল বাংলাদেশের মহিলা ফুটবল দলকে।

Read More
rohit and record

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়বেন রোহিত

এশিয়া কাপে বিদায় নিয়েছিল ভারত। আজ দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামতে চলেছে রোহিত শর্মারা। বিন্দ্রা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পূর্বে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের কাছে।

Read More
durand cup champion benggaluru

ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। প্রথমবার ডুরান্ড কাপ জিতে সুনীলদের উৎসব করতে দেখা গেল। যুবভারতীতে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জয়ী হল বেঙ্গালুরু। ১৩১ তম ডুরান্ড কাপে প্রথম গোলটি করেছেন বেঙ্গালুরু-র শিব শক্তি এন।

Read More
record bajrang punia

নজির বজরং পুনিয়ার

নজির গড়লেন বজরং পুনিয়া। এই কুস্তিগীরের মুকুটে নতুন পালক যোগ হল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী হলেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে এই মঞ্চে ৪টি পদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি। উল্লেখ করা যায়,গত বছর টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বজরং পুনিয়া ১১-৯ ফলাফলে পরাজিত করলেন পুয়ের্তো রিকোর সেবাস্তিয়ান সি রিভেরাকে।

Read More
srilanka team and world cup

এশিয়া চ্যাম্পিয়ন দলই বিশ্বকাপে রাখছে শ্রীলঙ্কা

এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলই রেখে দিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই দলই ধরে রাখল লঙ্কাবাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্থান পেয়েছেন দুস্মন্ত চামিরা ও লাহুরু কুমারা। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলই অপরিবর্তিত রাখা হয়েছে।

Read More
mark baucher

মুম্বাই ইন্ডিয়ান্স দলের নতুন কোচ বাউচার

রোহিতদের নতুন কোচ হতে চলেছেন মার্ক বাউচার। আগামী বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোচ হচ্ছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। উল্লেখ করা যায়,টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন মার্ক বাউচার।

Read More