চন্দননগরে জগদ্ধাত্রী পুজো : রকমারি আলোর রোশনাই

jagodhatri and puja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এখানকার সর্ববৃহৎ উৎসব জগদ্ধাত্রী পুজো ঘিরে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। গোটা শহর জুড়েই রকমারি আলোর বর্ণময় ছটা। উল্লেখ করা যায়, গত ২ বছর করোনা আবহের জেরে জগদ্ধাত্রী পুজো উৎযাপন সেভাবে সম্ভব হয়নি।
এ বছর সেই প্রভাব কাটিয়ে পুজোর আয়োজকরা আসরে নেমেছেন। পাশাপাশি প্রশাসনিক নিরাপত্তাবলয়ও তৈরি হয়েছে।

এ বছর জগদ্ধাত্রীপুজোয় মানুষের ভিড় বাড়বে তা আন্দাজ করেই প্রস্তুত পুলিশ ও প্রশাসন। স্থানীয় সূত্রের খবর,গতকাল চন্দননগর জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। চন্দননগর স্ট্যান্ডে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, পুলিশ কমিশনার, জেলাশাসক প্রমুখরা। সাদা পায়রা ও বেলুন উড়িয়ে জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *