টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার নিয়মে বদল

tet exam

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একবার উত্তীর্ণ হলেই আর দিতে হবে না টেট। এবার নিয়মে বদল আনছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, কেবলমাত্র কেন্দ্রীয় বা সিবিএসই বোর্ডের টেটের ক্ষেত্রেই নয়, ভিন্ন রাজ্য যে টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা নিচ্ছে সেখানেও এই নিয়ম বলবৎ হতে চলেছে বলে জানা গিয়েছে।

এই পরিকল্পনা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের। উল্লেখ্য, পূর্বেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম বদল করেছে কেন্দ্র। এক্ষেত্রে জানানো হয়েছে, শিক্ষক হওয়ার জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। সেক্ষেত্রেই শিক্ষক হওয়ার ছাড়পত্র পাবেন পরীক্ষার্থীরা।

অন্যদিকে একবার টেট উত্তীর্ণ হলে ৭ বছর ছিল সেই টেট উত্তীর্ণ সার্টিফিকেটের মেয়াদ কাল। আবার এক্ষেত্রে ৭ বছরের মধ্যে ওই প্রার্থীদের চাকরি না মিললে টেট দিতে হতো। সেই নিয়ম কার্যকর হয় এ রাজ্যের ক্ষেত্রেও। এবার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নিয়মে বদল আনতে চলেছে বলে জানা যায়।

সূত্রের আরও খবর, কেন্দ্রীয় বা সিবিএসই বোর্ডের টেটের ক্ষেত্রেই নয়, ভিন্ন রাজ্য যে টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা নেওয়া হবে সেখানেও এই একই নিয়ম কার্যকরী করতে হবে বলেও জানা যায়। তবে কেন্দ্রের এই পরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত রাজ্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *