barasat police stationLifestyle Others 

উত্তর ২৪ পরগণার বাসিন্দাদের নিরাপত্তায় ‘সুরক্ষা ‘ অ্যাপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিরাপত্তা বাড়ানো হল উত্তর ২৪ পরগণার বাসিন্দাদের। সূত্রের খবর, সুরক্ষা বারাসত ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাপ এনেছে প্রশাসন। এক্ষেত্রে জানা গিয়েছে, প্রথম দফায় বারাসাত, মধ্যমগ্রাম, হাবড়া ও অশোকনগর থানায় এই পরিষেবা মিলবে। এরপর সমগ্র জেলায় ধাপে ধাপে নিরাপত্তা সুরক্ষা বাড়ানো হবে।

সূত্রের আরও খবর, মোবাইলের থেকেই এই পরিষেবা পেতে পারবেন। এক্ষেত্রে উত্তর ২৪ পরগনা জেলায় খুব সহজে পুলিশি সহায়তা পাওয়া যাবে বলে জানা যায়। ‘সুরক্ষা বারাসত ডিস্ট্রিক্ট পুলিশ’ নামে আ্যপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করার সুযোগ রয়েছে। এই আ্যাপের উদ্বোধন করেছেন বারাসত পুলিশ জেলার সুপার।

Related posts

Leave a Comment