nabanno and mamata-yashBreaking News Others 

দুর্যোগ মোকাবিলায় নবান্নের কন্ট্রোল রুমে থাকবেন মুখ্যমন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “যশ” মোকাবিলায় রাজ্যের প্রায় ৭৪ হাজার সরকারি কর্মীকে কাজে লাগানো হয়েছে। এই রোষ থেকে বাঁচানোর জন্য রাজ্যের প্রায় ৯ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও জানান,মানুষের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন সিভিক পুলিশ ও হোমগার্ড সহ ২ লক্ষ পুলিশ কর্মী। আজ ও আগামিকাল “যশ”মোকাবিলায় নবান্নের কন্ট্রোল রুমে থাকবেন মুখ্যমন্ত্রী,এমনটাই জানিয়েছেন তিনি।

কন্ট্রোল রুমে গিয়ে দুর্যোগ মোকাবিলায় ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,”আম্ফানের সময় আমরা প্রায় ১০ লক্ষ মানুষকে সরিয়েছিলাম। এবারেও ৯ লক্ষ মানুষকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরানো হয়েছে। আমাদের প্রায় ৪ হাজার ফ্লাড সেন্টার রয়েছে। ব্লক, পুরসভা, জেলা ও রাজ্য স্তরে ওয়ার রুম খোলা হয়েছে। এক একজন আইএএস অফিসারকে এক একটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।” গত বছর আম্ফান ঘূর্ণিঝড়ের মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে “যশ”-এর জন্য আরও ভালভাবে প্রস্তুত হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment