চেতলার বৃদ্ধাশ্রম নবনীড়ে মুখ্যমন্ত্রী

navanir

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের উপহার দিলেন। তাঁদের জীবনে আলোর রেশ পৌঁছে দিতে গতকাল সন্ধ্যায় চেতলার এক বৃদ্ধাশ্রমে পৌছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুজো এসে গিয়েছে কিছুই করার নেই তাঁদের। অন্যদিকে ছেলে-মেয়ে, আত্মীয় স্বজন ও পরিবার সবকিছু থেকেও আবার কিছুই নেই তাঁদের।

পাশাপাশি জীবনের শেষ সময় দাঁড়িয়ে শেষ দিনটির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। ওই মানুষগুলোর কাছে দুর্গাপুজো, কালীপুজো ও অন্যান্য কোনও উৎসবই আলাদা নয়। এই উৎসবের দিন গুলিও তাঁদের কাছে আর পাঁচটা দিনের মতোই শুধুই একটা দিন। সূত্রের খবর, শহরের এক বৃদ্ধাশ্রম ‘নবনীড়ে’ কিছুটা সময় কাটিয়ে এলেন মুখ্যমন্ত্রী। তাঁর সাথে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেন।

সূত্রের আরও খবর, তিঁনি বেশকিছু উপহার নিয়ে গিয়েছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য। এছাড়াও তিঁনি আবাসিকদের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। ‘নবনীড়ে’ সময় কাটাতে পেরে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ইন্দ্রনীল সেন সেখানে গিয়ে গান পরিবেশন করেন। আবার মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন অষ্টমীর দিন আবাসিকদের জন্য ভোগের ব্যবস্থা করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *