পর্যটন শিল্প বাঁচানোর তাগিদে তথ্যচিত্র

turist spot and visit

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পর্যটন শিল্প বাঁচানোর তাগিদ। এবার এই শিল্প বাঁচাতে তৈরি হল তথ্যচিত্রও। করোনা আবহে মানুষের ভয় কাটানোর জন্য ট্যুর অপারেটরেরা আসরে নামলেন। সূত্রের খবর,দেশের ৬জন ট্যুর অপারেটর দেশের ২৯টি শহরে এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরছেন বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, মাত্র ৩৬ দিনে ঘুরে বেড়াচ্ছেন ১৮ হাজার কিলোমিটার। উদ্দেশ্য হল, নিজেদের ঘুরে-বেড়ানোর ছবি দেখানো।তা দেখিয়ে পর্যটকদের আবারও বাড়ির বাইরে টেনে আনা।সূত্রের আরও খবর, করোনা কালে যে সব শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম হল পর্যটন । লকডাউন পর্বের পর আনলক শুরু হওয়ার পরে দেশের অনেক পর্যটন কেন্দ্রই খুলে গিয়েছে।
তবে সেভাবে পর্যটকদের দেখা পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে পর্যটক টানার জন্য ট্যুর অপারেটরেরা স-শরীরে বেড়িয়ে পড়লেন। জানা যায়, পর্যটকদের ভয় কাটাতে এবং কীভাবে স্বাস্থ্য বিধি মেনে পর্যটন শিল্প চলছে, সেই অভিজ্ঞতা তুলে ধরতে নিজেরা হাতে তুলে নিয়েছেন ক্যামেরাও । এক্ষেত্রে গুজরাতের ট্যুর অপারেটর সূত্রে জানানো হয়েছে, আমরা নিজেরাই গাড়িতে করে সারা দেশ ঘুরছি। মানুষকে বলতে চাইছি, আমরা যদি নিশ্চিন্তে এবং সুস্থভাবে ঘুরে বেড়াতে পারি, তবে আপনারাই বা কেন পারবেন না। পাশাপাশি ট্রাভেল এজেন্সি অর্গানাইজেশনের প্রতিনিধি সূত্রে জানানো হয়েছে, তথ্যচিত্রের মাধ্যমে পর্যটকদের আবেদন জানাচ্ছি, আপনারা ঘর ছেড়ে বের হন, নিয়ম মেনে বের হলে কোনও ভয় নেই। এক্ষেত্রে একদিকে যেমন পর্যটন শিল্প বাঁচবে, তেমনই বাঁচবে এই শিল্পের সঙ্গে যুক্ত পাঁচ কোটিরও বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *