শিশুদের ডাকটিকিট উপহার অভিনেত্রী সঙ্গীতার

Sangita Sinha

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অভিনেত্রী সঙ্গীতা সিনহা ডাকটিকিট উপহার দিয়ে শিশুদের মুখে হাসি ফুটিয়েছেন। সাধারণত প্রিয় মানুষকে নানা উপহার দিতে দেখা যায়, তখন সঙ্গীতা তাঁর ছোট্ট বন্ধুদের উপহার হিসেবে ডাকটিকিট দিলেন। উল্লেখ করা যায়, এক সময় নানা হবির মধ্যে ডাকটিকিট সংগ্রহ জনপ্রিয় ছিল। এরপর বর্তমান প্রজন্ম মোবাইল ফোনে গেমস খেলা সহ বিভিন্ন সোশ্যাল কমিউনিটিতে ব্যস্ত হয়ে পড়ায় আমাদের চেনা শৈশব অনেকটাই হারিয়ে গিয়েছে। হবি জিনিসটা শুধুই শখের নয়, জ্ঞানেরও বটে। নতুন প্রজন্মের স্কুলপড়ুয়া অনেকেই বিষয়টি জানে না। ডাকটিকিট উপহার দেওয়ার মাধ্যমে সেই জ্ঞানই ছড়িয়ে দিতে উদ্যোগী হলেন অভিনেত্রী। সঙ্গীতা একজন অভিনেত্রী ছাড়াও জনপ্রিয় মডেলও। তাঁর অভিনীত ‘রিকশাওয়ালা’ ছবিটিও মুক্তি পেতে চলেছে। স্থানীয় সূত্রে খবর, এছাড়াও বর্ধমান শহরে তাঁর লিটল এঞ্জেল নামে প্রি-স্কুলও রয়েছে। কলকাতার স্নেহা হোমের শিশুদের স্ট্যাম্প উপহার দিয়ে দেশি-বিদেশি স্ট্যাম্পের সঙ্গে পরিচয় করালেন। আবার তাদের হবি বিষয়েও পাঠ দিলেন সঙ্গীতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *