রাজ্যের সিনেমা হল মালিকদের আবেদন

Cinema Hall

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহ ও লকডাউন পর্বে সিনেমা হল খোলার নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে। তবে সিনেমা হল খোলা হলেও হতাশ মালিক পক্ষ। আশানুরূপ ফল না পাওয়ায় একটি বৈঠক করলেন রাজ্যের হল মালিকরা। সূত্রের খবর, সিঙ্গল স্ক্রিনগুলি বাঁচানোর জন্য কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক ডাকা হয়েছিল। এক্ষেত্রে ঠিক হয়, আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে হলগুলি চালাতে হলে রাজ্য সরকারের কাছে স্যানিটাইজেশনের ব্যয় আর বৈদ্যুতিক বিলে ছাড় দেওয়ার জন্য আবেদন করা হবে। পাশাপাশি জিএসটি হ্রাস-সহ আরও কয়েকটি বিষয় কেন্দ্রীয় সরকারের নজরে আনার চেষ্টা করা হবে বলেও ওই বৈঠকে স্থির হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *