শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতি শীর্ষ আদালতের

Roth

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ অবশেষে শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতি পাওয়া গেল সুপ্রিম কোর্ট থেকে।শীর্ষ আদালত সূত্রে জানানো হয়েছে, ‘কেন্দ্র, রাজ্য ও মন্দির কমিটি সমন্বয় রেখে কাজ করবে, ‘স্বাস্থ্য নিয়ে সব নির্দেশ পালন করতে হবে’।

প্রসঙ্গত, এদিনের শুনানিতে পুরীতেই রথযাত্রার অনুমতি দেওয়ার ভাবনার কথা জানিয়েছে শীর্ষ আদালত।এক্ষেত্রে বলা হয়েছে, শুধু পুরীতেই রথযাত্রায় অনুমতি দেওয়া নিয়ে বিবেচনা করে দেখা হচ্ছে।এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি।ওই সময়ই পুরীর রথযাত্রা অনুমতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যায়। অবশেষে শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি শীর্ষ আদালতের।

আবার এক্ষেত্রে সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনও সমঝোতা নয়, আদালতে এমনই আশ্বাস দিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘পুণ্যার্থীদের ছাড়াই কাল রথযাত্রার অনুমতি দেওয়া হোক।রীতি মেনে পুরীতে রথযাত্রার অনুমতি দেওয়া হোক।কাল না বেরোলে রীতি অনুযায়ী ১২ বছর রথ বেরোবে না’।
এক্ষেত্রে সুপ্রিম কোর্টে আবেদনে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে একদিনের জন্য কার্ফু জারি করে রথযাত্রা করা হবে। করোনা নেগেটিভ সেবায়ত, পান্ডারা যোগ দিতে পারেন।লাইভ সম্প্রচার দেখেই আর্শীবাদ নিতে পারবেন ভক্তরা।

অন্যদিকে কেন্দ্রের আবেদনকে সমর্থন জানিয়েছে ওড়িশা সরকারও।উল্লেখ্য, গত ১৮ জুন সর্বোচ্চ আদালত জানিয়েছিল, সাধারণের মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এ বছরের রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না। ‘অনুমতি দেওয়া হলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না’।সূত্রের আরও খবর, কেবলমাত্র করোনা নেগেটিভ সেবাইতরাই রথ টানতে পারবেন।স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্ত বিষয় ওড়িশা সরকার নজরদারি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *