নির্ভয়াকাণ্ডে ফাঁসি নিয়ে আজও সংশয়!

Nirvaya

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, মুকেশ সিং ও বিনয় শর্মার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামিকাল ৩মার্চ ওই ৪ জনের ফাঁসির দিন ধার্য ছিল। সেই ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ করে দাবি জানানো হয়, ফাঁসি কার্যকর করার আদেশে স্থগিতাদেশ দেওয়া হোক।
পাতিয়ালা হাউস কোর্টের রায় অনুযায়ী আগামিকাল ফাঁসির সাজাপ্রাপ্ত ওই চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনও বাধা থাকছে না। তবে এখনও আইনি জটিলতা রয়েছে । কারণ ফাঁসির আদেশ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে আসামী পবন গুপ্তা।
প্রসঙ্গত, নির্ভায়াকাণ্ডে রায় সংশোধনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে আসামী পবন গুপ্তা। সোমবার সুপ্রিম কোর্টে সেই আবেদন খারিজ হয়। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে সে। এক্ষেত্রে যদি রাষ্ট্রপতি সেই আবেদন খারিজ করে দেন তাহলেও ৩ মার্চ ফাঁসি হচ্ছে না। কারণ হিসেবে বলা হয়েছে , নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেওয়ার ১৪ দিন পরই ফাঁসি কার্যকর হতে পারে।
এনিয়ে নিম্ন আদালতেও আর্জি জানিয়েছে পবন। এক্ষেত্রে তার বক্তব্য, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করা হয়েছে। সেই আবেদনের নিস্পত্তি এখনও হয়নি। তাই মঙ্গলবারের ফাঁসি স্থগিত রাখা হোক।
অন্যদিকে ফাঁসি নিয়ে নির্ভায়ার মা-র বক্তব্য, ওরা আদালতের সময় নষ্ট করছে। আইন নিয়ে ওদের খেলা বন্ধ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *