ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে সচেতনতা প্রচার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ময়নাগুড়িতে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। সূত্রের খবর, করোনা আবহের মধ্যে ময়নাগুড়ির বাজারে ভিড় কমছে না বলেও অভিযোগ বিভিন্ন মহলে। এরপর মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত সূত্রের খবর, ময়নাগুড়িতে অকারণে রাস্তায় বের না হতে আবেদন জানানো হয়েছে মাইকে প্রচারের মাধ্যমে। পাশাপাশি মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদনও জানানো হয়। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, উৎসবের সময়কালীন সময়ে রোজই প্রচার চালানো হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *