স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা-র ভোটিংয়ে জয়ী রোনাল্ডো

Cristiano Ronaldo-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ক্রিস্তিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির মধ্যে প্রতিযোগিতা। রোনাল্ডো ভোট পেয়েছেন ৫৪ শতাংশ, মেসি পেলেন ৪৬ শতাংশ। স্পেনের বিখ্যাত ক্রীড়া দৈনিক মার্কা পাঠকদের মধ্যে আয়োজন করে এই ভোটিং পর্ব। মোট ১৬ জন সর্বকালের অন্যতম সেরা তারকাদের নিয়ে শুরু হয় এই ভোটিং। শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছে যান মেসি ও রোনাল্ডো। মেসি শেষ ষোলোয় পরাজিত করেন ফেরেঙ্ক পুসকাসকে। ভোটিংয়ের ফলাফল ছিল ৭৮-২২। শেষ আটে দে স্তেফানোকে হারান লিওনেল। সেমিফাইনালে দুর্দান্ত লড়াই হয় ব্রাজিলিয়ান রোনাল্ডো ও আর্জেন্টিনার মেসির মধ্যে। শেষ পর্যন্ত মেসি ৫২-৪৮ ফলাফলে জয়ী হয়েছেন। আবার সিআর সেভেন পরপর হারান পাওলো মালদিনি, জিনেদিন জিদান এবং দিয়েগো মারাদোনাকে। ফাইনালে ক্রিস্তিয়ানো রোনাল্ডো ভোট পেয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার। লিওনেল মেসি ভোট পান ২ লক্ষ ৯ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *