ড্রাগন ফলের চাষে দেখা যাচ্ছে আসার আলো

Dragon1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কাঁথি মহকুমা এলাকায় ড্রাগন ফলের চাষ বাড়ছে। বিশেষ করে খেজুরি, রামনগর, দেশপ্রাণ ব্লক সহ মহকুমার প্রত্যেক জায়গায় কমবেশি ড্রাগন ফলের চাষ হতে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এটি একটি সম্ভাবনাময় ও লাভজনক চাষ। এক বিঘা জমিতে ধান বা অন্য কোনও ফসল চাষ করতে ৪ থেকে ৫ হাজার টাকা লাভ করা যায়, কিন্তু সেখানে ড্রাগন ফল চাষে লাভ অনেক বেশি।

ড্রাগন ফল এক ধরণের ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। এই গাছের কোনও পাতা হয় না। ১.৫ থেকে ২.৫ মিটার লম্বা হয় এই গাছগুলি। এই ফল পাকলে খোসার রং লাল হয়। ফলের ভিতরের শাঁস গোলাপি রঙের বা সাদা রসালো প্রকৃতির হয়। সম্পূর্ণ শাঁস ভর্তি ছোট ছোট কাল ও নরম বীজ দেখতে পাওয়া যায়। এই ফলের ওজন ১৫০ গ্রাম থেকে ৬০০ গ্রাম পর্যন্ত হতে পারে। ড্রাগন ফল পুষ্টিগুণে ভরপুর। বেলে অথবা দোআঁশ মাটি এই ফল চাষের জন্য উপযোগী।

সাধারণত উঁচু ও মাজারি জমিতে ভালোভাবে মোই দিয়ে চারা রোপন করতে হবে। চারা রোপনের উপযুক্ত সময় এপ্রিলের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। চারা রোপনের ১ থেকে ১.৫ বছরের মধ্যে ফল সংগ্রহ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *