সরকারি উদ্যোগে নিউটাউনে সাইকেল প্রশিক্ষণ কেন্দ্র

Cycle Training

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে মধ্যে অনেকেই এখন ভরসা রাখছেন সাইকেলের ওপর। তবে এখনও অনেক মানুষ রয়েছেন যাঁরা সাইকেল চালাতেই পারেন না। কারণ ইচ্ছে থাকলেও সাইকেল চালানো শেখার সুযোগ শহরে নেই। ফলে একপ্রকার বাধ্য হয়েই ভিড় বাসে সওয়ার হতে হচ্ছে তাঁদের। এই সমস্ত মানুষদের জন্য নিউটাউনে এবার সরকারি উদ্যোগে চালু হয়েছে সাইকেল প্রশিক্ষণ কেন্দ্র। সূত্রের খবর, নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ) এর আয়োজন করেছে। এই ব্যবস্থার মাধ্যমে বাচ্চা থেকে মাঝবয়সী সবাই সাইকেল শিখতে পারবে।

উল্লেখ্য, কয়েক মাস ধরেই নাগরিকদের পক্ষ থেকে এনকেডিএ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হচ্ছিল, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাইকেল চালানো শেখানো হোক। সেই পরামর্শ মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ১৩ আগস্ট থেকে সাইকেল প্রশিক্ষণ শুরু হবে। ইতিমধ্যেই তা চালুও হয়ে গিয়েছে। সূত্রের আরও খবর, সাইকেল দেওয়া হচ্ছে এনকেডিএ-র পক্ষ থেকেই। চালানো শিখতে গিয়ে যাতে কেউ দুর্ঘটনার কবলে না পড়ে, তার জন্য ফুটবল মাঠে চলবে এই প্রশিক্ষণ। পাশাপাশি, যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে দাবি এনকেডিএ-র।

সংগঠনের চেয়ারম্যান দেবাশিস সেন জানান, নিউটাউন ও সল্টলেকে এমন অনেক মহিলা রয়েছেন, যাঁরা সাইকেল চালাতে জানলেও বহুদিন অভ্যেস না থাকায় সাইকেল নিয়ে বাইরে বেরনোর সাহস করতে পারছেন না। ওই সমস্ত মহিলাদের জন্য আমরা সপ্তাহে ২ দিন বিকেলে ২ ঘন্টার জন্য সাইকেল ট্যুরের আয়োজন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *