বঙ্গোপসাগরে নতুন এক ঘূর্ণিঝড়

Cyclone-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কালবৈশাখীর সময়। ভরা বসন্তকালে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড়ের খবর পাওয়া যাচ্ছে। তার প্রভাব নিয়ে জল্পনা। পশ্চিমবঙ্গে এই ঝড়ের কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রের খবর, ভারত মহাসাগরের নিরক্ষীয় এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২১ মার্চ নাগাদ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে বলে জানানো হচ্ছে। এক্ষেত্রে তার অভিমুখ হতে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূল। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টির নাম ‘সিত্রাং’। এই নামটি তাইল্যান্ড দিয়েছে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পাওয়ার পর থেকে উপগ্রহের মাধ্যমে নিম্নচাপটির গতিবিধির উপরে নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *