ভালোবাসা যেরকম পেয়েছি, সেরকম পেয়েছি অপমানও! জানালেন সৌমিতৃষা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। একের পর এক সাফল্যের ধারাবাহিকতায় তিনি এখন তুমুল জনপ্রিয়। তবে সাফল্যের সঙ্গে সঙ্গে তাকে ট্রোলিংয়ের শিকারও হতে হয়। কিন্তু এসব ট্রোলিংয়ের মুখোমুখি হয়েও তিনি থেমে থাকেননি। বরং আরও উজ্জ্বল হয়ে উঠেছেন।

সৌমিতৃষা জানান, ট্রোলিংয়ের মুখোমুখি হওয়াটা তার কাছে নতুন কিছু নয়। তারকা হওয়ার মানেই এটা। কেউ ভালো বললে, সঙ্গে খারাপটাও গ্রহণ করতে হবে। তিনি বলেন, “মানুষ আমাকে নিয়ে কথা বলছেন, এটাই আমার ভালোলাগা। মানুষের মনে থেকে যেতে সব শিল্পীই চান। বরং যখন ঘুম থেকে উঠে নিজের নামটা শুনতে পান না, সেদিনই বরং তার খারাপ লাগে।”

সৌমিতৃষা বর্তমানে বেশ ব্যস্ত। একদিকে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর শুটিং, অন্যদিকে বড় পর্দার ছবি ‘প্রধান’-এর প্রচার। এছাড়াও, দেবের আগামী ছবি ‘খাদান’-এও দেখা যাবে তাকে।

ব্যক্তিগত জীবন নিয়ে সৌমিতৃষা জানান, এখনও তিনি এমন কাউকে খুঁজে পাননি, যাঁকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারেন। অভিনেত্রীর কথায়, এটা তাঁর কেরিয়ার তৈরির সময়। আপাতত কেরিয়ারেই মন দিতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *