water and river sideBreaking News Others 

সমুদ্র-নদীতে জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ক্ষমতা হারিয়ে সাইক্লোন “যশ” এখন শক্তিশালী নিম্নচাপ। এখনও ভয় রয়েছে ভরা কোটালের। আবহাওয়া দফতর সূত্রের খবর,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও ইয়াসের অবস্থানের জেরে বৃষ্টি শুরু হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায়।

আবহাওয়া দফতর সূত্রের আরও খবর,সাইক্লোন “যশ” -এর ল্যান্ডফল শুরু হয়েছিল সকাল ৯টার পর থেকে। ধারমা-চাঁদবালি উপত্যকায় তাণ্ডব চলে আগেই। সব শেষে রাত ১১টার মধ্যেই এই যশ-পর্ব শেষ হয়েছে। তবে বিপর্যয় পর্ব রয়েই গিয়েছে। দুর্বল হলেও সাইক্লোন যশ এখন গভীর নিম্নচাপে পরিণত। বর্তমানে অভিমুখ রয়েছে এখন দক্ষিণ ঝাড়খণ্ডে।

আবহ বিশেষজ্ঞরা জানিয়েছেন,সামগ্রিকভাবে শক্তি হারিয়ে ফেলতে চলেছে এই ঘূর্ণিঝড়। বাংলা এবং ওড়িশা সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে রাজ্যের সমুদ্র ও নদীতে জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

Related posts

Leave a Comment