তিরন্দাজি বিশ্বকাপে সোনা দীপিকা-অতনুর

Deepika-Atanu-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গুয়াতেমালায় অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপে ভারতীয়দের জয় অব্যাহত রয়েছে। মহিলাদের দলগত রিকার্ভ বিভাগে সোনা জয়ের পর অতনু দাস ও তাঁর স্ত্রী দীপিকা কুমারি ব্যক্তিগত বিভাগেও সোনা জয়ী হয়েছেন। উল্লেখ করা যায়, তিরন্দাজি বিশ্বকাপে এ পর্যন্ত সেরা ফল ভারতীয়দের। ৩টি সোনা-সহ ভারতীয়দের পদকের সংখ্যা ৪টি। মহিলা তিরন্দাজ দীপিকার এটি বিশ্বকাপ থেকে তৃতীয় সোনা জয়। অন্যদিকে তাঁর স্বামী অতনু দাস পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ফাইনালে জয়ী হয়ে এই প্রথম বিশ্বকাপ থেকে সোনা জয়ী হলেন। এই পারফরম্যান্সের সুবাদে দীপিকা ও অতনু চলতি মরসুমের তিরন্দাজিতে বিশ্বকাপ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *