শেষ দফার নির্বাচনেও কড়া নজরদারি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অষ্টম তথা শেষ দফার নির্বাচন ঘিরে কড়া নজরদারি। অষ্টম দফাতেও বাহিনী দিয়ে এলাকা ঘিরছে কমিশন।
তীক্ষ্ণ নজর শেষ দফার নির্বাচনেও। সূত্রের খবর,অষ্টম দফার ক্ষেত্রে মোট বাহিনী থাকবে ৭৫৩ কোম্পানি। ভোটের কাজে ব্যবহার করা হবে ৬৪১ কোম্পানি। উল্লেখ করা যায়,২০১৬ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনে মোট কেন্দ্রীয় বাহিনী এসেছিল ৭২০ কোম্পানি। আর এবার বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখতে চাইছে নির্বাচন কমিশন।
সূত্রের আরও খবর, ৭৫৩ কোম্পানি বাহিনীর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন রাখা হচ্ছে বীরভূমে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন,বর্তমান রাজনীতিতে বীরভূম জেলা “অনুব্রত গড়” হিসাবে পরিচিতি পেয়েছে।পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে অনুব্রত ম্যাজিক দেখা যায়। সেই নিরিখে পরিস্থিতি এবার ভিন্ন হয় কিনা সেটাই দেখার বিষয়। অনুব্রতর মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে জোর চর্চাও রয়েছে। দুর্গ অটুট রাখতে এই তৃণমূল নেতার দাওয়াই থাকবে এমনটাই জানিয়েছেন তিনি। এবার নিরাপত্তা বলয়ে ঘেরা থাকবে বীরভূম জেলা।
রাজনৈতিক বিশ্লেষক সহ আম-জনতার নজর থাকবে এই জেলার দিকে। এরপর থাকছে মুর্শিদাবাদ। শেষ দফার ভোটে কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তার ছবিটা দেখে নেওয়া যেতে পারে। বীরভূম জেলা – ২২৪ কোম্পানি ,মুর্শিদাবাদ জেলা- ২১২ কোম্পানি,মালদা জেলা- ১১০ কোম্পানি,কলকাতা উত্তর – ৯৫ কোম্পানি।
অষ্টম দফায় ৪ জেলায় মোট বুথের সংখ্যা ১১৮৬০ টি। যার মধ্যে বেশি বুথ বীরভূম জেলাতে রয়েছে। এখানে বুথ সংখ্যা ৩৯০৮টি। আবার মুর্শিদাবাদ জেলাতে বুথ সংখ্যা ৩৭৯৬টি, মালদা জেলায় বুথ সংখ্যা ২০৭৩টি ও কলকাতা উত্তরে বুথ সংখ্যা২০৮৩টি।
উল্লেখ্য,বঙ্গে এবারের নির্বাচনে ব্যবহার করা হয় মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শেষ দফার নির্বাচনে ব্যবহার করা হবে। এছাড়া বাকি ৩১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ছেড়ে দেওয়া হয়েছেবলে জানা যায়। প্রাথমিকভাবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে বাংলার নির্বাচনে। তারপর তা বেড়ে এই জায়গায় পৌঁছায়।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

