5th test india-england matchBreaking News Others Sports 

ধরমশালায় চাপে ইংল্যান্ড : একনজরে ভারতের রেকর্ড

যশস্বী জসওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল ক্রিকেটে ইতিহাস গড়লেন। প্রায় সাত দশকের পুরনো রেকর্ড ভাঙলেন। ধরমশালায় পঞ্চম টেস্টে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ভালো জায়গায় রয়েছে। প্রথম ইনিংসে ভালো বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স ভারতের। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩-৮(১২০)। শতরান করেছেন রোহিত শর্মা ও শুভমান গিল।
একনজরে রেকর্ড : আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৮ (টেস্ট-১২,ওয়ান ডে -৩১, টি-টোয়েন্টি-৫)সেঞ্চুরি হল রোহিত শর্মার। দ্রাবিড়কে(৩৬ টেস্ট,১২ওয়ান ডে ) স্পর্শ করলেন। টেস্টে এটি রোহিতের ১২ নম্বর সেঞ্চুরি (১০৩)। এই সিরিজে দ্বিতীয়। ধরমশালায় ১১০ রানের ইনিংস। শুভমানের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ৫ জনই হাফ সেঞ্চুরি করেছেন। টেস্ট অভিষেকেই হাফ সেঞ্চুরি পেলেন দেবদত্ত পাড়িক্কল।

অর্ধশতরান করেছেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান ও দেবদূত পাড়িক্কল।ম্যাচের প্রথম দিন অর্ধশতরান করেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় দিনে রোহিত শর্মা ও শুভমান গিল সেঞ্চুরি করার পর হল রেকর্ড। ভাঙল প্রায় সাত দশক আগের রেকর্ড । যশস্বী জসওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল নাম তুলে ফেললেন ইতিহাসে । উল্লেখ করা যায়, ১৯৫৫-৫৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান গোটা সিরিজে ৩০০-র বেশি রান করার গৌরব অর্জন করেছিলেন । এবার সেই স্কোরকে টপকে গেলেন রোহিত-যশস্বী-গিলরা। ভারত বনাম ইংল্যান্ডের এই টেস্ট সিরিজে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ইতিমধ্যেই ৪০০-র বেশি রান করে ফেলেছেন।

Related posts

Leave a Comment