Diabetes-1Others 

মধুমেহ বা ডায়াবেটিসে ভেষজ চিকিৎসায় সুফল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মধুমেহ বা ডায়াবেটিসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমান জীবনযাত্রার ক্ষেত্রে ভয়াবহ পরিণতির কারণ হয়ে দাঁড়িয়েছে মধুমেহ। এক্ষেত্রে কী করা উচিত বা কী করা উচিত নয়, তা সহজে মেনে চলতেও পারি না আমরা। ওষুধের উপর নির্ভর করে চিকিৎসা করে থাকি। যার ফলে দ্রুত গতিতে মধুমেহ রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এক্ষেত্রে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় নতুন নতুন সমস্যাও বেড়ে চলেছে। ভেষজ চিকিৎসায় এর সুফল পাওয়া যায়। তবে ওষুধ ব্যবহারের সঙ্গে সঙ্গে নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। বিশেষজ্ঞ ভেষজ চিকিৎসকরা এ বিষয়ে জানিয়েছেন, কচি নরম আমপাতা শুকিয়ে কিছুক্ষণ রোদে দেওয়ার পর গুঁড়ো করে রাখতে হবে। এক্ষেত্রে এই গুঁড়ো ৩ গ্রাম মাত্রায় সকাল ও সন্ধ্যায় খালিপেটে খাওয়া যেতে পারে। আবার ১০-১২টি কচি ও মাঝারি ধরনের আমপাতা কুচিয়ে তা জলে ফুটিয়ে আধ কাপের মতো থাকতে নামিয়ে ছেঁকে ঠান্ডা হলে ওই জলটি সকালে খালিপেটে খাওয়া যেতে পারে। সন্ধ্যার দিকেও একবার খাওয়া যেতে পারে। এইভাবে প্রায় এক সপ্তাহ খাওয়ার পর সুগার পরীক্ষা করা জরুরি। অবশ্যই তা চিকিৎসকদের পরামর্শ মতো খেতে হবে। পাশাপাশি সুগারের মাত্রা কমে গেলে হলুদ চূর্ণ ও আমলকি চূর্ণ সমানভাগে মিশিয়ে সকালে ও সন্ধ্যায় খালিপেটে ৩ গ্রামের মতো মাত্রায় খেলে উপকার পাওয়া যেতে পারে। মধুমেহ বা ডায়াবেটিসে খাদ্য তালিকার দিকে বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো খাওয়া-দাওয়া করা উচিত।

Related posts

Leave a Comment