রাজ্যের বিভিন্ন বাজারে আসতে চলেছে দিঘার ইলিশ

Hilsa Supply

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইলিশ নিয়ে বাঙালির ভাবনা আজও রয়েছে। এবার সেই প্রত্যাশার অবসান হতে চলেছে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন বাজারে দিঘার ইলিশ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময়ের অপেক্ষার পর চালু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বড় মৎস্য বিপণন কেন্দ্র। জানা গিয়েছে, প্রথম দিনেই ইলিশ নিয়ে প্রায় ১০০ ট্রলার ও ভুটভুটি এসে পৌঁছবে দিঘা মোহনায়। এই ইলিশ আসা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ বেড়েছে। এ বিষয়ে আরও জানা যায়, ট্রলার ও ভুটভুটি নিয়ে কয়েকশো মৎস্যজীবী মাছ ধরার জন্য সমুদ্রে রওনা দেবেন।

স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মোহনা মার্কেটে মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, দিঘার স্বাদে-গন্ধে ভরা এই ইলিশের চাহিদা যথেষ্ট পরিমাণে। প্রসঙ্গত, মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশ করলেও বাজারে এখনও পর্যন্ত ইলিশের দেখা পাওয়া যায়নি। বিশেষ করে জেলাগুলির বাজারে ইলিশ পৌঁছায়নি। দিঘা মোহনা মার্কেটও চালু ছিল না। ওই বাজারে টন টন ইলিশের নিলাম হয়ে থাকে। এরপর ওই মাছ রওনা হয় রাজ্যের বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রের আরও খবর, দিঘা পর্যটনকেন্দ্রও এখন স্বাভাবিক হচ্ছে। সমুদ্র-স্নানের উপর থেকে নিষেধাজ্ঞাও উঠছে। দিঘা-মান্দারমণিতে বেশিরভাগ হোটেলই বর্তমানে খুলে যাচ্ছে। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধির উপর নজরদারি করার জন্য হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫ জনের একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। দিঘা পর্যটনকেন্দ্র সম্পূর্ণ স্বাভাবিক হলেই পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *