Lionel MessiOthers Sports 

নয়া মাইলস্টোন মেসির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মঙ্গলবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে নয়া মাইলস্টোন স্পর্শ করলেন লিওনেল মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনা দলের হয়ে ৭০০ গোলের মালিক হলেন তিনি। ৭০০ গোলের মধ্যে ৬৩০টি গোল এসেছে বার্সার জার্সি গায়ে। বাকি ৭০টি গোল করেছেন নিজের দেশের জার্সি গায়ে। উল্লেখ্য, ফুটবলে সপ্তম ফুটবলার হিসেবে এই নজির গড়লেন মেসি। এর আগে জোসেফ বিকান, পেলে, গার্ড মুলার, রোমারিও, পুসকাস ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই সাফল্য পেয়েছেন। ৭০০ গোলের ক্লাবে যোগ দিলেন লিওনেল মেসি। পর্তুগিজ তারকা রোনাল্ডোর থেকে ১১১ ম্যাচ কম খেলে এই সাফল্য পেয়েছেন মেসি।

Related posts

Leave a Comment