DR. Bidhan Chandra RoyOthers 

আজ ডা: বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আজ ডা: বিধান চন্দ্র রায়ের জন্মদিন। এই দিনটিকে স্মরণে রেখে পালিত হয় জাতীয় চিকিৎসব দিবস। ড: বিধান চন্দ্র রায় একদিকে যেমন প্রখ্যাত চিকিৎসক ছিলেন, অন্যদিকে তেমনই রাজনীতিবিদ হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বভারও পালন করেছিলেন। তিনি ১৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।তাঁর জন্ম ১৮৮২ সালের ১ জুলাই ও মৃত্যু দিবস ১৯৬২ সালের একই দিনে।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ১৯৩৩ সালের ৩০ মার্চ বিশ্ব ডক্টরস ডে-র সূচনা হয়। ১৮৮২ সালের ৩০ মার্চ বিশ্বের প্রথম ইথার অ্যানেসথেসিয়া ব্যবহার করেন ডা: ক্র্যাফোর্ড ডব্লিউ লং। তাঁরই সম্মানে বিশ্বে ডক্টরস ডে-র সূচনা হয়। আজকের দিনটিকে বাংলায় ছুটির দিন বলে ঘোষণা করা হয়েছে।

Related posts

Leave a Comment