clothes distributionBreaking News Lifestyle 

পান্ডুয়ার শিশুদের শারদ বস্ত্র উপহার

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: দেবীপক্ষের সূচনায় বুধবার, পঞ্চমীর সন্ধ্যায় হুগলি জেলার পান্ডুয়ার স্টেশন নিকটবর্তী কল্যাণী সিনেমা হলের সামনের ফাঁকা জায়গায় প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা বর্তমান হুগলি জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ রহিম নবীর উদ্যোগে এক শারদ বস্ত্র উপহার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, শিক্ষা কর্মদক্ষ সঞ্জীব ঘোষ, পান্ডুয়া লায়ন্স ক্লাবের সভাপতি মুন্সি হাসান, পান্ডুয়া পঞ্চায়েতের সদস্য সহ বহু বিশিষ্টজনেরা। শারদ বস্ত্র উপহার অনুষ্ঠানের মাধ্যমে এলাকার শতাধিক প্রয়োজনী শিশুর হাতে আজ পুজোর নতুন জামা তুলে দেওয়া হয়।

Related posts

Leave a Comment