NandanOthers 

সংক্রমণের মোকাবিলায় জীবাণুনাশের কাজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ ও গগনেন্দ্র শিল্প প্রদর্শশালা-সহ একাধিক জায়গায় জীবাণুনাশের কাজ করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, করোনাজনিত পরিস্থিতিতে ওই সব প্রতিষ্ঠান একপ্রকার বন্ধই ছিল। এবার সংক্রমণের মোকাবিলায় এ বিষয়টি নিয়ে দরপত্র ডাকল রাজ্য পূর্ত দফতর। ‘রুটিন’ জীবাণুনাশক কাজের অঙ্গ হিসেবেই এই কাজ করা হবে বলে জানা গিয়েছে। এই কাজের জন্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, এমনটাও জানা যায় রাজ্য পূর্ত দফতর সূত্রে।

Related posts

Leave a Comment