জেনে নিন২০২৫-এর দুর্গাপুজোর নির্ঘন্ট
দেবীর আগমন: গজে, ফল-বছরটি সমৃদ্ধ এবং প্রাচুর্যে পরিপূর্ণ হবে।
দেবীর গমন: দোলায়, ফল- মহামারীর সম্ভাব্য প্রাদুর্ভাবকে নির্দেশ করে।
মহালয়া: ২১ সেপ্টেম্বর ২০২৫ বাংলা ৪ আশ্বিন ১৪৩২
পঞ্চমী: ২৭ সেপ্টেম্বর ২০২৫ বাংলা ১০ আশ্বিন শনিবার
দেবীর বোধন : সন্ধ্যা ৬-৩০ মিনিট ।
ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর ২০২৫ বাংলা ১১ আশ্বিন রবিবার
দেবীর কল্পারম্ভ প্রাতঃ ৬-০০টায়।
দেবীর আমন্ত্রণ ও অধিবাস : সন্ধ্যা ৬-৩০ মিনিট।
সপ্তমী: ২৯ সেপ্টেম্বর ২০২৫ বাংলা ১২ আশ্বিন সোমবার
দেবীর সপ্তমী বিহিত পূজারম্ভ,নবপত্রিকা স্নান-মহাস্নান
প্রাতঃ ৫-৪০ মিনিট।
মহাষ্টমী: ৩০সেপ্টেম্বর ২০২৫ বাংলা ১৩ আশ্বিন মঙ্গলবার
দেবীর মহাষ্টমী বিহিত পূজারম্ভ, মহাস্নান, কুমারী পুজো পূর্বাহ্ন
৯ ঘটিকা।
সন্ধিপুজো: সন্ধ্যা ৫-৪৩ মিনিট থেকে ৬.৩১ মিনিট।
মহানবমী: ১ অক্টোবর ২০২৫ বাংলা ১৪ আশ্বিন বুধবার
দেবীর মহানবমী বিহিত পূজারম্ভ – মহাস্নান প্রাতঃ ৫-৪০ মিনিট।
হোম: দুপুর ১২.৫৭ মিনিট থেকে ২.৩০ মিনিট।
বিজয়া দশমী: ২ অক্টোবর ২০২৫ বাংলা ১৫ আশ্বিন বৃহস্পতিবার
দেবীর দশমী বিহিত পূজারম্ভ পূর্বাহ্ন ৬-৩০ মিনিট।
দর্পন বিসর্জন: পূর্বাহ্ন ৮-২৫ মিনিট মধ্যে ।
প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল প্রদান।
(বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকানুযায়ী)

