বাগডোগরা বিমানবন্দরে হাতাহাতি ও কামড়ে দেওয়ার অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য

Bagdogra Biman Bandar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর্তব্যরত সিআরপিএফ জওয়ানের হাতে কামড়ে দেওয়ার অভিযোগ। স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বাগডোগরা বিমানবন্দরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত সোমা সাহা কলকাতা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার। গতকাল রবিবার বিকেল তিনি ৫টা ৪৫ মিনিট নাগাদ এয়ার এশিয়ার বিমানে বাগডোগরা পৌঁছান। টার্মিনালের বাইরে এসে ভিতরে প্রবেশ করতে চাইলে, সেই সময় তাকে বাঁধা দেন কর্তব্যরত সিআরপিএফ জওয়ান। অভিযোগ, বাঁধা পেয়েই দু-জনের মধ্যে বেঁধে যায় বচসা। সেই বচসা হাতাহাতির পর্যায় পৌঁছায়। আরও অভিযোগ, এর মধ্যেই সিআরপিএফ জওয়ানের হাতে কামড় বসান সোমা সাহা। তড়িঘড়ি অন্যান্য সিআরপিএফ জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দিলেও উত্তেজনা তৈরি হয়। এ ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্তে সিআরপিএফ ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *