উত্তরবঙ্গে ভূ-কম্পন

Earth Quake-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সূত্রের খবর, রাতে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি-সহ আলিপুরদুয়ারে ভূ-কম্পন অনুভূত হয়। রাত ৮টা ১৮ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, কম্পনের উৎসস্থল ভূটানের থিম্পু। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.২। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সব এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *