জীব-বিজ্ঞানীকে স্বীকৃতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জীব-বিজ্ঞানী রাধিকা বেঙ্কটেশন রয়্যাল এন্টেমোলজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হলেন। উল্লেখ করা যায়, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ কলকাতার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ওই বিজ্ঞানীর মূল গবেষণা গাছ ও পতঙ্গের মধ্যে সম্পর্ক নিয়ে। এ বিষয়ে আরও জানা যায়, ম্যাক্স প্লাঙ্ক রিসার্চ ইনস্টিটিউটের এই প্রাক্তনী ইতিপূর্বে ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেও শিক্ষকতার কাজে যুক্ত ছিলেন।

