পূর্ব ভারতের মধ্যে সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ

Commerce Ministry

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্যবসার অনুকূল পরিবেশের নিরিখে পূর্ব ভারতে শীর্ষে রাজ্য। শীর্ষে থাকার সাফল্য মিলেছে পশ্চিমবঙ্গের। সূত্রের খবর, শিল্প ও বাণিজ্য মন্ত্রকের ঘোষণায় এই তথ্য সামনে এসেছে। ব্যবসার সন্তোষজনক পরিবেশ গড়ে তোলার স্বীকৃতি স্বরূপ কেন্দ্রের পক্ষ থেকে পাওয়া গেল এই তকমা। রাজ্যের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীও। উল্লেখ্য, ইজ অব ডুয়িং বিজনেস বা ব্যবসার অনুকূল পরিবেশের নিরিখে ২০১৯ সালের রাঙ্কিং প্রকাশ করল শিল্প ও বাণিজ্য মন্ত্রক। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, কেন্দ্রের প্রকাশিত ওই তালিকায় পূর্ব ভারতের মধ্যে সেরার শিরোপা পেয়েছে পশ্চিমবঙ্গ। আবার দেশের মধ্যে এই রাজ্য নবম স্থানে।

এক্ষেত্রে শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ। দেশের মধ্যে প্রথম স্থানটি দখলে রেখেছে দক্ষিণ ভারতের এই রাজ্যটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানা। প্রসঙ্গত, গতবারের দ্বিতীয় স্থান থেকে একধাপ নেমে গিয়েছে তেলেঙ্গানা। ১২ নম্বর স্থান থেকে উত্তরপ্রদেশ ২ নম্বরে এসেছে। এ বিষয়ে আরও জানা যায়, আঞ্চলিক বিন্যাসের ক্ষেত্রে দক্ষিণ ভারতের মধ্যে শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ। উত্তর ভারতে উত্তরপ্রদেশ, পশ্চিম ভারত থেকে মধ্যপ্রদেশ ও পূর্ব ভারতের সেরা হয়েছে পশ্চিমবঙ্গ। উত্তর-পূর্ব ভারতের শীর্ষ স্থান দখল করেছে অসম। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে দিল্লি। গুজরাট রাজ্য এই তালিকায় ১০ নম্বরে এবং মহারাষ্ট্র ১৩ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *