পুরস্কার পেল পূর্ব রেল

Eastern Railway-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরস্কৃত পূর্ব রেল। সূত্রের খবর, বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের পুরস্কার পেয়েছে পূর্ব রেল। উল্লেখ্য, সামগ্রিক বিদ্যুতের ব্যবহার কমানোর পাশাপাশি ডিজেল খরচ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই রেল। সূত্রের আরও খবর, হাওড়া-সহ প্রায় ৪৩টি স্টেশনে সৌর প্যানেল বসিয়ে প্রায় সাড়ে ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ছাড়াও ডিজেলে ব্যাপক হারে খরচ কমানোর জন্য শক্তি সংরক্ষণ পুরস্কার- ২০২০-তে দ্বিতীয় স্থান পেয়েছে পূর্ব রেল। পাশাপাশি পুরস্কারের উপ-বিভাগে পুরস্কৃত হয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ। এক ভার্চুয়াল অনুষ্ঠানে ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশীর হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *