bir bahadurLifestyle Others 

আর্থিক অনটনে প্রাক্তন ফুটবলার বীর বাহাদুর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চরম আর্থিক অনটনে প্রাক্তন ফুটবলার বীর বাহাদুর। ৭৫বছর বয়সী এই প্রাক্তন ফুটবলার অসুস্থ্ হয়ে কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছেন বলে খবর। সেকেন্দ্রাবাদের বাড়িতে তাঁকে দেখতে যান ভারতীয় ফুটবল দলের প্ৰাক্তন অধিনায়ক ভিক্টর অমলরাজ। তিনি জানালেন, বীর বাহাদুর কাউকেই চিনতে পারছেন না। অমলরাজ তাঁকে দেখে মর্মাহতও হয়েছেন।বীর বাহাদুরের স্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন।উল্লেখ্য, সার্ভিসেসের হয়ে তিনি দীর্ঘদিন জাতীয় ফুটবলের প্ৰতিনিধিত্ব করেন।ওই ফুটবলার আর্মিতে চাকরি করতেন। সামান্য পেনশনে তাঁর এখন সংসার চলে।।অত্যন্ত কষ্টের মধ্যে তাঁদের জীবন অতিবাহিত হচ্ছে। দীর্ঘদিন ভারতের হয়ে স্ট্রাইকারের দায়িত্ব সামলেছেন।জানা যায়, এক সময় তিনি আর্থিক অনটনের কারণে নিজের পরিচয় গোপন রেখে পানিপুরিও বিক্রিকরেছেন।

Related posts

Leave a Comment