জঙ্গিপুর-সামশেরগঞ্জ আসনের নির্বাচন স্থগিত

EVM Machine-5

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুই কেন্দ্রে নির্বাচন স্থগিত। করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। রাজ্যেও ব্যাপক প্রভাব। এর জেরে স্থগিত হয়ে গেল মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ আসন দুটির বিধানসভা নির্বাচন। উল্লেখ করা যায়, দুই কেন্দ্রে করোনা আক্রান্ত দুই প্রার্থীর মৃত্যুতে গত ২৬ এপ্রিলের ওই নির্বাচন পিছিয়ে আগামী ১৬ মে করার দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

পরবর্তীতে দু-দলের মৃত প্রার্থীদের জায়গায় জঙ্গিপুরে আরএসপি-র জানে আলম মিঞা ও সামশেরগঞ্জে কংগ্রেসের জাইদুর রহমান তাদের মনোনয়নপত্রও দাখিল করেছিলেন। নির্বাচনী প্রস্তুতিও শুরু হয়। এরপর ফের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে ওই নির্বাচন স্থগিত করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে দুই কেন্দ্রের ভোটগ্রহণ কবে হবে সে সম্পর্কে কোনও উল্লেখ করেনি কমিশন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *