ganopoti and pujaOthers 

দেশব্যাপী গণেশ চতুর্থী উৎসবের তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশব্যাপী গণেশ চতুর্থী উৎসবের প্রস্তুতি চলেছে। গণপতি একদিকে সিদ্ধিদাতা, অন্যদিকে তিনি বিঘ্ননাশক ৷
শাস্ত্রবিশারদ ও পণ্ডিতরা বলে থাকেন, সিদ্ধি দানের পাশাপাশি গণেশ ভক্তদের জীবন থেকে সব রকম বিপদ দূর করে থাকেন। এ বছর আগামী ৩১ আগস্ট গণেশ চতুর্থী উৎযাপন হবে ৷

সব রকম রীতি ও আচার-আচরণ মেনে উপাসনা করা হবে গণপতিকে ৷ শাস্ত্রবিশারদ ও পণ্ডিতরা এক্ষেত্রে বলছেন, স্নান করে পরিছন্ন হয়ে গঙ্গাজলপূর্ণ কলসের নারকেল ও পানপাতা রাখতে হবে ৷ আবার আম্রপল্লব বা অন্য কোনও ফলও রাখা যেতে পারে। সু-সজ্জিত আসনে স্থাপন করতে হবে গণপতি বিগ্রহকে ৷

পুজো চলাকালীন গণপতির কপালে চন্দনতিলক আঁকানো হয়। ফুলের মালায় গণেশকে সাজানো হয়ে থাকে ৷ পুজোয় দূর্বাঘাস ও লালফুল রাখা আবশ্যক ৷ অন্যান্য উপকরণের সঙ্গে প্রসাদ সহ নানা স্বাদের মোদক রাখা হয়ে থাকে ৷

Related posts

Leave a Comment