ইউরো কাপে গোলশূন্য শেষ হল স্পেন-সুইডেন ম্যাচ

Euro Cup-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওলসেনের হাতেই আটকে গেল স্পেন। সেই পুরনো স্পেন। পাসের বন্যায় বিপক্ষকে পিছনে ফেলার রণনীতি ছিল। সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেনের হাতে শেষ হয়ে গেল আলভারো মোরাতাদের জয়। ইউরো কাপে যাত্রা শুরু হলেও জয় এল না। সেভিয়ায় ঘরের মাঠে সুইডেনের বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। ফেরান তোরেস, মোরাতা ও দানি ওলমো সামনে ছিলেন।

ম্যাচে স্পেনের ফুটবলাররা অসংখ্য পাস খেলেছেন। জয় এল না। একাধিক নিশ্চিত গোল বাঁচিয়েছেন সুইডেনের গোলরক্ষক। সুইডেনের কোচ জেন অ্যান্ডারসন ৪-২-২ ছকে খেলেছেন। স্পেন আক্রমণের ঝড় তুলতে থাকায় সুইডেনের পরিকল্পনা নষ্ট হয়ে যায়। পুরো দলই নেমে আসে রক্ষণভাগ রক্ষায়। ম্যাচের একেবারে শুরুতেই ওলমোর দুর্দান্ত শট বাঁচিয়েছেন সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেন। ইউরো কাপের এই ম্যাচ শেষ পর্যন্ত গোলশূন্য শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *