ব্যাডমিন্টন খেলোয়াড় মার্কিস কিদো প্রয়াত

Markis Kido-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অলিম্পিক্সে সোনা জয়ী ইন্দোনেশিয়ার ব্যাডমিন্টন খেলোয়াড় মার্কিস কিদো প্রয়াত হলেন। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা ট্যুইট করে এ খবর জানিয়েছে। ৩৬ বছর বয়সী কিদো আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে। উল্লেখ করা যায়, ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সের ডাবলস এবং কুয়ালালামপুরে আয়োজিত বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতার ডাবলসে তিনি সোনা জয়ী হন। ২০১০ সালে এশিয়ান গেমসেও সোনা জয়ী হয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *