Jagannath-Dham-in-DighaOthers 

দীঘায় প্রথম রথযাত্রা ঘিরে উন্মাদনা

দীঘায় প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। তার প্রস্তুতি জোরকদমে। পূর্ব মেদিনীপুর দিঘায় ইতিমধ্যেই জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে।

সম্প্রতি উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ মন্দির। প্রথম রথযাত্রা ঘিরে তাই উন্মাদনা তুঙ্গে। রথের রশিতে টান দিতে মুখিয়ে পর্যটকেরা। স্থানীয় সূত্রের খবর, রথযাত্রার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে এই রথযাত্রা। ৩৬ চাকা বিশিষ্ট তিনটি সুবিশাল রথ-নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন তৈরি রাখা হয়েছে। পুণ্যার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

ধর্মীয় আচার-অনুষ্ঠান-১২ জুন: স্নানযাত্রা উৎসব। ১৫ দিন মূর্তি দর্শন বন্ধ থাকবে। ২৬ জুন: নবযৌবন ও নেত্র উৎসব। ২৭ জুন: রথযাত্রার মূল দিন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে “পাহান্দি বিজ”। রথযাত্রার মূল কেন্দ্রবিন্দু “মাসিরবাড়ি”। দীঘা থানার পাশে পুরনো মন্দিরকে মাসিরবাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। চলবে মহাপ্রসাদ বিতরণও। তৈরি হতে চলেছে দীঘায় এক নতুন পরিবেশ।

Related posts

Leave a Comment