দীপাবলিতে কিছু সাজের টিপস দিয়েছেন বিশেষজ্ঞ-বিউটিসিয়ানরা

kalipuja and fasion

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আগত দীপাবলি।করোনা কালে দুর্গাপুজোতে সেভাবে সাজা হয়ে ওঠেনি। এবার কালীপুজো বা দীপাবলিতে কিছু সাজ নিয়ে টিপস দিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্গাপুজোর মতো এবার কালীপুজো বা দীপাবলিতে ঘরবন্দি উৎসব চলবে এমনটা আন্দাজ করাই যায় ৷ তবে সাজ-গোজে রমণীরা থাকবেন না,তা হতে পারে না। দুর্গাপুজোর সময় বাড়িতে হালকা সেজে নারীরা মোহময়ী হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। এবার কালীপুজোতেও সেই সাজ -গোজের বিষয়টি থাকবে এটা বলাই যায়। এক্ষেত্রে বিশেষজ্ঞ বিউটিসিয়ানরা নারী ও পুরুষদের জন্য কয়েকটি টিপস দিয়েছেন। যেমন -নারীদের ক্ষেত্রে কালীপুজো বা দীপাবলিতে উজ্জ্বল রং বেছে নেওয়া দরকার। পোশাকে তা ফুটে ওঠা দরকার ৷এই সময় রঙের ক্ষেত্রে পোশাকে থাকা উচিত লাল, সোনালি, গোলাপি ও হলুদের আভাস ৷ সুতি বা সিল্ক কাপড়কেই বেছে নিতে পারেন। মানানসই অলংকার ব্যবহার করা উচিত।পাশাপাশি গয়নাতে থাকবে রুপো বা সোনালি আভা ৷ শাড়ি পড়তে পারেন। অন্য পোশাকেও নিজেকে সাজিয়ে নিতে পারেন। নিজেকে তুলে ধরুন ফ্যাশন ডিজাইনার রূপে। অন্যদিকে ফ্যাশন ডিজাইনাররা জানিয়েছেন, পুরুষরা পঞ্জাবি পড়তে পারেন। তবে পাজামা ছেড়ে জিনসের সঙ্গে পঞ্জাবি পড়লে ভালো লাগবে। হাত গুটিয়ে হাতঘড়িও পড়তে পারেন ৷ হালকা মেকআপ করে নিতে পারেন দিনের বেলায় ৷ তবে রাতে জমকালো সাজ সাজতেই পারেন। চুলের সাজও বদলে নিতে পারেন। নারীদের ক্ষেত্রে শাড়ি পড়লে খোঁপা অবশ্যই করবেন।ওই খোঁপায় রাখতে পারেন ফুল বা সোনালি মুক্ত ৷ ওয়েস্টার্ন পোশাকেও সাজতে পারেন। তবে তা হবে রুচিসম্মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *