ইউজিসি গবেষকদের ফেলোশিপের ভাতা বাড়িয়েছে

UGC

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গবেষকদের ফেলোশিপের ভাতা বাড়াল ইউজিসি। গবেষকদের ফেলোশিপের ব্যাপারে বৈঠক হয়। গত মাসে ওই বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা যায়। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে। সূত্রের খবর, প্রত্যেক ফেলোশিপ প্রকল্পে ন্যূনতম ৪ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। জানা গিয়েছে, ডাঃ এস রাধাকৃষ্ণণ প্রকল্পের অধীনে এতদিন পর্যন্ত একজন পড়ুয়া প্রথম বর্ষে ভাতা বাবদ ৩৮ হাজার ৮০০ টাকা পেতেন। এবার ওই পড়ুয়া পাবেন ৪৭ হাজার টাকা। পরের ২ বছরে তিনি ৪০ হাজার ৩০০ টাকা এবং ৪১ হাজার ৯০০ টাকা পেতেন। সংশোধিত ভাতা অনুযায়ী, এবার তিনি ৪৯ হাজার ও ৫৪ হাজার টাকা পাবেন। অন্যদিকে গ্রামগুলিতে করোনার আবহে প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলিকে গবেষণা করার নির্দেশ দিয়েছে ইউজিসি। সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের ৫-৬টি গ্রামের উপর এই গবেষণা করতে হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *